
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিভিন্ন আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
বিভিন্ন আয়োজনের মধ্যে সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহজুই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামসুল আলম (সোহরাব)’র সঞ্চালনায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রীথ্বীজ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী প্রণব ক্রান্তি বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, ।
আলোচনা সভা শেষে পাংশা উপজেলায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৫৯ জন এবং পিএস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।





