বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৯:৫৭

পাংশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

পাংশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেরা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম।

দিবসটি উপলক্ষে সফল জননী নারী, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া নারী এবং নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন জীবন শুরু করা— এমন মোট ৪ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp