রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, দুপুর ২:৩৯

পাংশায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।

রাজবাড়ীর পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭জুলাই) রাত ৮ টায় সত্যজিৎপুর মধ্যপাড়ায় এ অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এবং অফিসটির শুভ উদ্বোধন করেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু বক্কার, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হোসেন মন্ডল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক শেখ, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু নাহিদ খান, ছাত্রদল নেতা রাকিবুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সহযোগিতা গড়ে তুলতে হবে। সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp